দিনাজপুরের বিরামপুরে আজ কাটলা ইউনিয়নে ধান ক্ষেত থেকে হাত বাঁধা অবস্থায় আদিবাসী নারীর মরদেহ উদ্ধার

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি:  দিনাজপুরের বিরামপুর বিশনি পাহান (৫৫) নামের এক আদিবাসীর নারীকে হত্যা অভিযোগ উঠেছে।

আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় এলাকার ধান খেত থেকে ওই নারীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিশনি পাহান উপজেলা কাটলা ইউনিয়নের বেণুপুর গ্রামের সাধন পাহানের মেয়ে। ওই নারী স্বামী পরিত্যক্তা ছিলেন বলে নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা সচিন পাহান।

নিহতের ভাই চরকা পাহান জানান, আমার ছোট বোন বিশনি পাহান স্বামীর পরিত্যক্তা। প্রতিরাতেই নেশা পান করতেন। বাবা মারা যাওয়ার পর আমার বাড়িতে থাকতেন।সে এলাকায় মানুষের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
গতকাল বিকেলে এলাকার এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজ শেষ করে আর বাড়িতে ফিরে নি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়ার যায়নি।আজ সকালে ধান ক্ষেতে হাত বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান, এলাকাবাসীর দেওয়া খবরে ময়নাতদন্তের জন্য ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা তাকে কে বা কাহারা হত্যা করেছে। তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *