মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় রজ্জব আলী (৫৬) নামে এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(২২ ডিসেম্বর)এ উপজেলার বলিগ্রাম-হিন্দুপাড়া বনপুকুর থেকে মরদেহ তুলে স্থানীয় বাসিন্দারা মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামে নিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে বিচার চেয়েছেন পরিবারের সদস্যরা।
রজ্জব আলী উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে। তিনি বনপুকুরের পাহারাদার হিসেবে নিয়োজিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ছিলিমপুরের বাড়ি থেকে বলিগ্রাম হিন্দুপাড়া বনপুকুরে যান রজ্জব আলী। রোববার সকালে স্থানীয় লোকজন পুকুর পাড় দিয়ে মাঠে কাজ করতে যাওয়ার সময় মরদেহ দেখে চিৎকার করে ওঠেন। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে সংবাদ দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে পরিবারের লোকজন মরদেহ পুকুর থেকে উঠিয়ে ছিলিমপুর গ্রামে নিয়ে যান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে না পেয়ে তার বাড়ি গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।