কালাইয়ে গ্যাস ম্যাচের আগুনে পুড়ে রুপা মৃত্যু

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া গ্রামে গ্যাস ম্যাচের আগুনে পুড়ে রুপা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে ৬ ডিসেম্বর (শুক্রবার) সকালে শিশু রুপা গ্যাস ম্যাচ দিয়ে চুলায় আগুন ধরাতে গেলে জামায় আগুন ধরে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শিশু রুপা তার মা নিভার সাথে নানার বাড়ি জামুড়া গ্রামেই থাকেন।
আত্মীয় স্বজনরা বলেন,শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে গভীর নলকূপের সিমানা নিয়ে জামুড়া গ্রামের মাঠে আব্দুস ছোবহান এবং আ: হান্নান এর লোকজনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এ ঘটনায় পাড়ার সকল লোকজন মাঠের ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে বাড়িতে কেউ না থাকায় শিশু রুপা ঘরে থাকা গ্যাস ম্যাচ দিয়ে বাড়ির চুলাতে মুড়ি নিয়ে আগুন ধরাতে যায়। তক্ষুণি সেই আগুন শিশু রুপার জামায় ধরে। কিছুক্ষণ পরে পাশের বাড়ির নুরনাহার নামের এক মহিলা মাঠ থেকে এসে শিশুটির চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখে আগুনে পুড়ে শরীরের সাথে জামা লেগে গেছে। তখনই তারা শিশুটিকে নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠিয়ে দেন। সেখানকার চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর রবিবার রাতে শিশু রুপা মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *