নিজেস্ব প্রতিনিধিঃ এই ভোটের প্রচারে নির্বাচন যোগ্য এলাকা চষে বেড়াচ্ছেন হিরো আলম। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে নির্বাচনে দাড়িয়েছেন। জোরকদমে চলছে তারই প্রচার।
গানের তালে তালে ট্রাকে করে নির্বাচনের প্রচারের এলাকাগুলোতে নিজের দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হিরো আলম। সবার দ্বারে দ্বারে গিয়ে একতারা চিহ্নে ভোট চেয়েছেন তিনি।এর আগে প্রচারের অংশ হিসেবে বেহুলা-লখিন্দরের ঐতিহাসিক বাসর ঘরে গিয়েছিলেন হিরো আলম। সেখানে গিয়েও ভোটারদের কাছে ভোট প্রত্যাশা করেছেন তিনি।
হিরো আলম জানিয়েছেন, মনে আনন্দ আছে বলেই ভোটে লড়ছি। ভোটে হার-জিত থাকবেই, তবে চিন্তা কিসের! ভক্তরা আছে বলেই আজ আমি হিরো আলম।
তিনি আরও বলেন, অনেকেই জানতে চেয়েছিলেন, আমার নির্বাচনে নতুন চমক থাকবে কি না? তারই একটা চমক দিলাম। আমরা বেহুলা-লখিন্দরের বাসর ঘরে এসে ভোটের প্রচার করলাম।
আজ বেহুলা-লখিন্দরের বাসর ঘরের চারপাশে উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছেন হিরো আলম ।তার কথায় , এখানে অনেক দূর-দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন। এই জায়গার সৌন্দর্য বর্ধনে কাজ করব। যারা ভোটার আছেন, তারা অবশ্যই আমাকে একতারা চিহ্নে ভোট দেবেন। আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতি করার চেষ্টা করব।