মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুরঃ ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই ব্যস্ত হয়ে ওঠে মানব কুল।
যে যার মত ব্যস্ত হয়ে উঠে নিজের স্বার্থে অথবা অপরের স্বার্থে। কেউ নিজের সুখ শান্তি বিলাসিতার জন্য ব্যস্ত হয়ে ওঠে। আবার কেউ অভাবী সংসারকে চালাতে গিয়ে রুজি রোজগারের সন্ধানে ব্যস্ত হয়ে ওঠে। ব্যস্ততা যেন কুরে কুরে খাচ্ছে মানব কুলকে। সেই মহান রাব্বুল আলামিন মানব কুলকে সৃষ্টি করেছেন তাঁর বিধি-বিধান মেনে চলে, লোভলালোসা পরিত্যাগ করে, সেই রবের সন্তুষ্টির লক্ষ্যে জীবনকে পরিচালিত করার মধ্যেই ব্যস্ততা সীমাবদ্ধ রাখার জন্য। কিন্তু মানব কুল তার বিপরীতে কাজ করছে। যে যার কর্মে নিয়োজিত সেই কর্মে সঠিকভাবে দায়িত্ব পালন না করে লোভ লালোসার সাগরে গা ভাষায় মানব কুল এবং নিজেরে সুখ শান্তির জন্য অন্ধকারের মধ্যেই ডুবে যায় তারা। তারা কখনোই আলোর সন্ধান করে না। তারা অঢেল টাকা কড়ি গাড়ি বাড়ির জন্য ব্যস্ত হয়ে উঠে নিজের সুখের জন্য,পরিবারকে সুখে রাখার জন্য সত্য মিথ্যার কাছে বিলিয়ে দিচ্ছে শুক নামক পাখিটাকে ধরার জন্য। তারা কি সেই সুখ অর্জন করতে পারছে? প্রিয় পাঠক আবার কোন এক সময় ব্যস্ততা নিয়ে গল্পটি জমিয়ে তুলবো ইনশাল্লাহ।