নওগাঁয় তালা ভেঙ্গে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৩ টি ল্যাপটপ চুরি

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ  নওগাঁয় কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ১৩ টি ল্যাপটপ ও একটি স্ক্যানার চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে এ ঘটনাটি ঘটে।
থানা সূত্রে জানা যায়, সরস্বতী পূজা উপলক্ষে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাতে বিদ্যালয়ের মধ্যে পিকনিক করে। তারা পিকনিক করায় বিদ্যালয়ের কর্মরত নৈশপ্রহরী বাড়ীতে গিয়ে ঘুমিয়ে যায়। পরে তারা খাবার খেয়ে বাড়ীতে চলে গেলে রাতের কোন এক সময় ল্যাবের দরজায় ব্যবহৃত তালা ভেঙে চোরেরা ১৬ টি ল্যাপটপের মধ্যে ১৩ টি ল্যাপটপ ও একটি স্ক্যানার চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুসের মুঠোফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *