আক্কাচ আলী প্রতিনিধি মহাদেবপুরঃ (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের কাজীর মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ শাখার সভাপতি সারোয়ার হোসাইন, জেলা সেক্রেটারী আব্দুর রাকিবসহ জেলার বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সেক্রেটারী আব্দুর রাকিব বলেন, এ পর্যন্ত ছাত্রশিবিরের লোকজন যত জায়গায় অবস্থান নিয়েছে তারা সেখানে সততার পরিচয় দিয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে। সর্বশেষ ২০০৯ সালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারলেও দীর্ঘ ১৬ বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি।
সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন বলেন, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে।.
সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। সীমাহীন প্রতিকূলতার মাঝেও আমাদের অবস্থানও সৃদুঢ়। পথচলার পরতে পরতে আমাদের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত জাতির নিকট দৃশ্যমান। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল। ফলে ছাত্রশিবির তরুণদের মাঝে জাহেলিয়াতের ফিতনায় জর্জরিত সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে।