বিএনপি ক্ষমতায় আসলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে…ওবায়দুর রহমান চন্দন

মোকার্ররম জয়পুরহাট জেলা প্রতিনিধি ঃ কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে দেশের প্রত্যেক ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু, সেচ ব্যবস্থার সংকট নিরসনে খাল খনন, কৃষকদের মাঝে সল্পমূল্যে বীজ ও সার বিতরণ সহ ১৩টি উদ্যোগ গ্রহন করা হবে। কৃষকদের এগিয়ে নিতে এবং উন্নয়ন করতে যেসব উদ্যোগ গ্রহন করা দরকার সেগুলোই বিএনপি করবে।
সারাদেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে আজ শনিবার (৮ ফেব্রæয়ারী) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালোড়া বাইগুনী বাজারে কৃষকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোষরদের দেশে নিয়ে এসে বিচার করতে হবে। দোষররা এখনো মাথাচারা দেওয়ার চেষ্টা করছে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, গরীব এবং প্রাকৃতিক দুর্যোগকবলিত কৃষকের কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে।

কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় আজ জয়পুরহাটের কালাইয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করেন।

জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরুল মওলা পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহবায়ক মো.আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জিএম বাবলু, যুগ্ম আহবায়ক সুমির জালাল, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুছ আলি, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, পুনট ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান, যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলামসহ স্থানীয় বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *