নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস লিয়াকত আলী(৪৮) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে ঐ ব্যক্তি নিজ বাড়িতে একটি পরিত্যক্ত ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মৃত লিয়াকত আলী উপজেলার হাজিনগর ইউনিয়নের উপরকুড়া শালবাড়ি এলাকার মৃত তজির উদ্দিনের ছেলে।
আজ সকালে (১২ ফেব্রুয়ারী) সংবাদ পেয়ে শিবপুর তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে , লিয়াকত আলী দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে চিকিৎসা করিয়েছিলেন। কয়েকদিন থেকে পরিবারের কারও সঙ্গেই কথা বলছিলেন না। গতকাল রাতে খাবার খেয়ে সকলের অজান্তেই তিনি গলায় ফাঁস দেন। পরে খোজাখুজি শুরু করলে পরিত্যক্ত ওই রুমে গিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে শিবপুর তদন্ত কেন্দ্রের পুলিশ উপপরিদর্শক (এসআই) রুস্তম বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *