ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতি’র সভাপতি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মো. হুমায়ুন কবির, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ‘পৌর বাজার’ ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন সভাপতি পদপ্রার্থী এ,কে,এম হারুন-অর-রশীদ হারুন। তিনি সভাপতি পদে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার বিকালে পৌর শহরের চাউল মহলে অবস্থিত ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে তিনি নিজ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি জানান, জরুরি ভিত্তিতে ঈশ্বরগঞ্জ বাজারে পাহারাদারের মাধ্যমে সকল ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাহারাদারদের মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা, বাজারের প্রধান প্রধান সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, পৌর বাজারকে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত করা, হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে জনস্বাস্থ্যমূলক খাদ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সচেতন করা, পৌর বাজারে টয়লেট, বাথরুম ও সুপেয় পানির ব্যবস্থা করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্যবসায়ীদের সামাজিক এবং ব্যবসায়িক নিরাপত্তা গ্রহণ। ব্যবসায়ীদের স্বার্থে (দিবা-রাত্রি) ওয়ানস্টপ সার্ভিস চালু করা, প্রতি রমজান মাসে সকল পণ্যের মূল্য ভোক্তাদের নাগালে রেখে পণ্য ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করা।
ব্যবসায়ীদের প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক, বীমা, এনজিও’র সহিত সহযোগিতা প্রদান করার ঘোষণা দেন।
একেএম হারুন-অর-রশীদ হারুন আরও জানান, বাজার সমিতির কাজ করার প্রত্যয় নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি পৌর বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি পদে পদপ্রার্থী হয়েছি। সংগঠন ও ব্যবসায়ী ভাইদের সহকারী হিসেবে বাজার সমিতির উন্নয়ন ও সমৃদ্ধির কথা মাথায় রেখে নিরলসভাবে কাজ করে যাবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *