বরেন্দ্র অঞ্চলে দাম ভালো পাওয়ায় বরই চাষীরা খুব খুশি

 মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর :  বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিকভাবে উৎপাদিত বরইয়ের ব্যাপক চাহিদা ও দাম ভালো পাওয়ায় চাষীরা খুব খুশি।
অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে বরইয়ের আবাদ।
এবার বরইয়ের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার উৎপাদিত বরই যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। মণ প্রতি পাইকারি বিক্রি করছেন  সাড়ে তিন থেকে চার হাজার টাকা দরে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বরই রপ্তানিরও আশা করছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এ বছর ৪৫৩ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বরইয়ের (কুল) বাগান গড়ে উঠেছে। যেখান থেকে প্রায় ৩ হাজার ৪০০ মেট্রিক টন বরই উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
 এসব বরইয়ের মধ্যে রয়েছে নারিকেল বরই, থাই আপেল বরই, বল সুন্দরী ও কাশ্মীর বরই। প্রতি বিঘায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ থেকে ৮০ মণ। এরইমধ্যে বরইয়ের বাজারজাত করা শুরু হয়েছে। প্রকার ভেদে ১১০ টাকা থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বরই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্যমতে এবার এই অঞ্চলে ২৭ কোটি ২০ লাখ টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে।
বরই চাষীরা বলছেন,সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বরই রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *