মাতৃভাষা পদক -২০২৫ প্রদান ও বর্নিল স্বরনিকার মোড়ক উন্মোচন বিকাল ৪ টায়

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২০০৩ সালে বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাধিকার সংস্থা – হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র মাতৃভাষা পদক -২০২৫ প্রদান ও বর্নিল স্বরনিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বিকাল ৪ টায়,জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব,ঢাকায় অনুষ্ঠিত হবে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অবসরে বিচারপতি, আপিল বিভাগ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সভাপতিত্ব করবেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর সভাপতি এমএম ইকবাল আলমগীর ।এতে সবাইকে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *