আজ আমতলীতে আসছেন আনিসুর রহমান আনিস

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা, শৈশব কৈশোর থেকে শুরু করে যার রাজনৈতিক জীবনের শুরুটাও বরগুনার আমতলীতে সেখানেই দীর্ঘ সতেরো বছর পর আজ আসছেন এই শহরে।
আজ ২৩শে ফেব্রুয়ারী রবিবার বিকাল তিনটায় আমতলীতে এসে পৌছবেন। আজ সকালে পটুয়াখালীতে দেশের সবচেয়ে উন্নয়ন সহযোগী দেশ জাইকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয় যোগদান করছেন। সেখানের অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় তার সফর সঙ্গীদের নিয়ে আমতলীর উদ্দেশ্যে রওয়ানা হবেন। ইতিমধ্যে তার নিজের গড়া সংগঠন শহীদ জিয়া গবেষণা পরিষদ বরগুনা জেলা শাখা তার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি আমতলীতে আসছেন। আজকে আমতললীতে তিনি বিএনপি ঘোষিত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রনীত বিগত ২৩ সালে ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করবেন। সাম্প্রতিক প্রকাশিত “শহীদ জিয়া সমগ্র” বই ৩১ দফা স্হানীয় বিএনপি, অঙ্গ সংগঠন ও জাতীয়তাবাদী সমমনা সকলের সাথে মতবিনিময় করবেন।
এই ত্যাগী নেতার আগমনে শহীদ জিয়া গবেষণা পরিষদ বরগুনা জেলা শাখার আহবায়ক,বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব সাইফুল্লাহ নাসির ও সদস্য সচিব, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু নাসের গোলাম কিবরিয়া বিভিন্ন প্রস্তুতি গ্রহন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *