খুলনা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) খুলনা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক (চলিত দায়িত্ব) মোঃ মনিরুল আলম, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ কমিটির সদস্যবৃন্দ।

সভায় অতিথিরা বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে শিশুশ্রম বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা প্রয়োজন। শিশুদের জন্য উপযুক্ত বাংলাদেশ গড়তে আইনি পদক্ষেপের পাশাপাশি সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমে নিযুক্ত শিশুদের পুনর্বাসনের উদ্যোগ দরকার। ভবিষ্যতের জন্য আজকের শিশুদের গড়ে তুলবে হবে। তাদের মেধা, মনন ও সৃজনশীলতা যেন কোনভাবে নষ্ট না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *