ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় আন্দোলন কারীদের উপর  হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। রোববার ২ মার্চ দিবাগত রাতে উপজেলার মুলাডুলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম বাপ্পী মালিথা (২৮)। সে মুলাডুলি ইউনিয়নের দুবলাচরা গ্রামের মৃত চুনু মালিথার ছেলে। এবং সে মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
ছাত্রলীগ নেতা বাপ্পী মালিথাকে গ্রেফতার নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ।
ওসি জানান, ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ১৯/০৮/২০২৪ ইং (মামলা নং-১২) এর তদন্তে প্রাপ্ত আসামী বাপ্পী মালিথাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *