মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ডিআইজির দেয়া পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (৪মার্চ) নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা শেষে পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও সহকারী সাব ইন্সপেক্টর মো. শাহীন আলম খানকে রাজশাহী রেঞ্জের ডিআইজির দেয়া পুরস্কার তাদের হাতে তুলে দেন।
উক্ত কল্যাণ সভায় মহাদেবপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস জাহিদুল হত্যা মামলা ও বদলগাছি থানায় সংঘটিত পুলিশ পরিচয়ে ছিনতাই এ ক্লুলেস মামলায় দক্ষতার সহিত দায়িত্ব পালন করায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালকে এই পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া গত ২২ফেব্রুয়ারি পত্নীতলার মধুইল-সাপাহার রোডে সংঘটিত বিআরটিসি বাস ডাকাতির ক্লুলেস ও বহুল আলোচিত মামলার রহস্য উদঘাটন, মামলার সাথে জড়িত ০৬ জন ডাকাত গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়। মামলাটির রহস্য উদঘাটন, ডাকাতদের গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার ও মাইক্রোবাস জব্দের মত জটিল কাজ সম্পাদনের জন্য মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও সহকারী সাব ইন্সপেক্টর মোঃ শাহীন আলম খানকে পুলিশ সুপার মহোদয় পুরস্কার প্রদান করেন।