শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) কেশবপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় বাইসাইকেল, সিলিং ফ্যান, সেলাই মেশিন, হুইলচেয়ার, আলমিরা, পিভিসি পাইপ, স্বাস্থ্য সামগ্রী, কাঠের বেঞ্চ, ফুটবল, ভলিবলসহ খেলাধুলার নানান সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪৬২টি সিলিং ফ্যান, ২০টি আলমিরা, পিভিসি পাইপ, স্বাস্থ্য সামগ্রী, ৬২টি কাঠের বেঞ্চ, ৫৮৩টি ফুটবল, ভলিবলসহ খেলাধুলার নানান সামগ্রী, ৩৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় নারীদের স্বাবলম্বী করার জন্য ২২১ জনের মাঝে সেলাই মেশিন এবং ২৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আখতার মুকুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।