যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহাঙ্গীর হাওলাদার ২২ বছর পর র‌্যাবের গ্রেফতার

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ র‍্যাবের বিশেষ অভিযানে অদ্য ০৮ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ১৪.১৫ ঘটিকায় পটুয়াখালী জেলার সদর থানাধীন ছোট চৌরাস্তা পানির ট্যাংকির কলাতলা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহাঙ্গীর হাওলাদার , পিতা-বিশাই হাওলাদার,সাং-গোবর্ধন, থানা- গৌরনদী , জেলা-বরিশালকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১০ সিপিএসসি লালবাগ,ঢাকা, র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ঢাকা এর তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য,বরিশাল জেলার গৌরনদী থানার মামলা নং-০২,তারিখ-০৪/১২/ ২০০৩ খ্রিঃ,ধারা-৩০২ পিসি মোতাবেক অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *