সিদ্ধিরগঞ্জে থেকে রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী আতাউল সহ ৬ রোহিঙ্গা বিদ্রোহী গ্রেপ্তার

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার প্রধান )আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহ সহ ছয় সন্ত্রাসী সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি আবাসিক এলাকার ভূমিপল্লি টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।
গ্রেপ্তাররা হলেন- মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহ, মোস্তাক আহাম্মদ, সলিমুল্লাহ, আসমাউল হোসনা, হাসান ও মনিরুজ্জামান।
এই খবর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়লে আনন্দের বন্য বয়ে বেড়াচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে কেউ কেউ আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেছে প্রশাসনের জন্য, তাদের দাবি হচ্ছে তাহার ফাঁসি চাই বাংলাদেশ সরকারের কাছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হন এআরএসএ সদস্যরা। এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু  হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *