উত্তরার রাসেল মণ্ডলকে নিয়ে সৃষ্টি হয়ে ধ্রুর্ম জাল

কালের সংবাদ ডেস্কঃ উত্তরার রাসেল মন্ডল (ফুটপাতের রাজা ) কে খুচ্ছে ক্ষুদ্র ফুটপাত ব্যবসায়ীরা।
রাস্তার ধারে দোকান বসিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে রাসেল কয়েক লক্ষ টাকা তোলেন ক্ষুদ্র ভ্যানে ব্যবসায়ীদের নিকট হতে। কিন্তু এখন পর্যন্ত কাহকেও কোন স্হান বুঝিয়ে দিতে পারে নাই রাসেল।

ক্ষুদ্র ভ্যানে ব্যবসায়ী ভুক্তভোগীদের অভিযোগ উত্তরার রবীন্দ্র সরণি রোডে দোকান বসিয়ে দেওয়ার কথা বলে প্রায় ১০০ জনের নিকট হতে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে রাসেল।

জানা যায়, উত্তরার লোকজনের চাপে বর্তমান উপ কমিশনার ফুটপাত দখল বিষয়ে কঠোর হয়েছেন, কারন এতে যানজটের তৈরী হয় আর এই যানজটের কারনে উত্তরাবাসী বড়ই বিরক্ত। মুলত ফুটপাতের দোকান বসানোর কারণে এ জটলার সৃষ্টি হয়।

ধারণা করা হচ্ছে উত্তরা এলাকার ভিআইপি লোকজনের অনুরোধে বর্তমান প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। এতে রাসেল গং আর দোকান বসিয়ে দিতে পারছেন না ফলেই হয়ত সে গা ঢাকা দিয়েছে। এতে ক্ষুদ্র ভ্যানে ব্যবসায়ীরা তাকে ২০-৫০ হাজার টাকা দিয়ে মহা বিপদেই আছেন। আরো সবাই ধারনা করছেন রাসেল সবার টাকা নিয়ে পালিয়েছে।

রাসেলকে দেখা না গেলেও তার সাঙ্গো-পাঙ্গোদের রাস্তাঘাটে দেখতে পাওয়া যাচ্ছে। জানাজায় এই চক্রটি একটি শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিদের সাথে সঙ্খতা করে চলে। এতে ভয়ে ক্ষুদ্র ভ্যানে ব্যবসায়ীরা মুখ খুলছেন না।

এর আগেও রাসেলকে নিয়ে জাতীয় গণমাধ্যমে একাধিক লেখালেখি হয়েছে ও মামলাও হয়েছে। রাসেল বেশ কয়েকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হয়েছে। কিন্তু সে বহাল তবিয়তে আধিপত্য বিস্তার রেখেছে এই এলাকায়।

ভ্যানে ব্যবসায়ী প্যান্ট বিক্রেতা আব্দুল্লাহ বলেন, কয়েক দিন আগেই তিনি দোকান বসায়ে দিতে রাসেল মন্ডলকে ২০ হাজার টাকা দিয়েছি।একটি দোকান হতে আবার প্রতিদিন ৫০০ টাকা মতো করে চাঁদা দিতে হতো।

যানাযায়, গত ২০২২ মে মাসের সাত তারিখে উত্তরা পশ্চিম থানায় মোঃ রিপনের করা চাঁদাবাজি ও মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং০৮।

এবিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি (অপারেশন) পার্থ প্রতিম বলেন, মামলাটি কি অবস্থায় আছে আমি দেখে আপনাকে জানাবো।

 

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *