জয়পুরহাটে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলা অটো রিকশা শ্রমিক ইউনিয়নের নিয়মিত সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রায় ২ হাজার সদস্যের মাঝে সেমাই, চিনি, দুধ ও প্যাকেটজাত ময়দা তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাতিত্বে এ সময় মৃত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থ শ্রমিকদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন।
এ সময় ৫ আগস্ট পরবর্তী সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, সড়ক সম্পাদক ছানোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ও উপদেষ্টা আমিনুর রহমান।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বলেন-আজ আমরা এক কঠিন সময় পার করছি। এরপরও শ্রমিকদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি মাত্র।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন-আমাদের হাতে তৈরী এই সংগঠনটি ৫ আগস্ট পূর্ববর্তী নেতাকর্মীরা একেবারেই শেষ করে দিয়েছে। এরপরও নতুন করে সংগঠনটি হাল ধরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *