হালিমা খাতুন সদস্য, মিডিয়া সেলঃ দল নিবন্ধন আবেদনের সময় বৃদ্ধি. ফ্যাসিস্ট সরকারের সময় নিবন্ধিত ২৩ দলের নিবন্ধন বাতিল এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদানের সংবাদ প্রকাশ ও প্রচারের লক্ষ্যে প্রতিনিধি প্রেরণ প্রসঙ্গে আগামী ১৭ এপ্রিল বেলা ১২ টায় নির্বাচন কমিশনে দল নিবন্ধন আবেদনের সময় বৃদ্ধি এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করবেন নতুনধারা বাংলাদেশ এনডিবি।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
অতএব, দল নিবন্ধন আবেদনের সময় বৃদ্ধি. ফ্যাসিস্ট সরকারের সময় নিবন্ধিত ২৩ দলের নিবন্ধন বাতিল এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদানের সংবাদ প্রকাশ ও প্রচারের লক্ষ্যে প্রতিনিধি প্রেরণ করার বিনীত অনুরোধ জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি।