নওগাঁয় শিক্ষা কর্মকর্তাকে অবসর জণিত বিদায় সংবর্ধণা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর রাণীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন কে অবসর জণিত বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকদের মাসিক সভা শেষে মঙ্গলবার দুপূরে উপজেলা পরিষদ হল রুমে এই  সংবর্ধণা প্রদান করা হয় । রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু ।
অনুষ্ঠানে রাণীনগর ইউআরসি ইনিট্রাক্টর মনিরুজ্জামান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, সাইদুর রহমান, জয়ন্ত কুমার সরকার,  উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি শাহানা ফেরদৌস সহ অন্যরা । এ সময় সমিতির নেতৃবৃন্দ, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ উপস্তিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *