মহম্মদপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

মেহেদী হাসান রাব্বী ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ  মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (BHAA) এর আয়োজনে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে  বক্তারা, কালের সংবাদ কে বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের অবদান অপরিসীম হলেও, তাদের নিয়োগ, পদোন্নতি ও গ্রেড নির্ধারণে দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হতে হচ্ছে। এসব বৈষম্য দূরীকরণে তারা ৬ দফা দাবি তুলে ধরেন।
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি সমূহ হলো:
১. নিয়মিত আদেশে নিয়োগপ্রাপ্ত সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের যোগ্যতা অনুযায়ী বা সমমান করে ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার সব ধরনের গ্রেড ১৩তম গ্রেডে উত্তীর্ণকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতার পরিপন্থী উচ্চতর গ্রেড নিষ্পত্তিকরণ।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত স্বাস্থ্য সহকারি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার ভিত্তিতে শ্রান্তি ভাতা প্রাপ্ত অধিকারের স্বীকৃতি প্রদান।
৫. জেলা সিভিল সার্জন অফিসে টাইম স্কেল ও উচ্চতর গ্রেড না পাওয়া পর্যন্ত এবং বর্তমান কর্মস্থলে কর্মরত থাকা অবস্থায় যোগদানের নিশ্চয়তা প্রদান।
৬. এসএসসি পাশ ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্ন স্বাস্থ্য সহকারি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে গণ্য করে সরকারি ১১তম গ্রেড প্রদান।
কর্মসূচিতে বক্তারা আরও জানান, সরকার যদি এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে স্বাস্থ্য সহকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *