বদলগাছীতে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) বিশেষ প্রতিনিধি:  গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গ্রেফতারকৃত আসামী মাদক মিঠু এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ২৩-০৭-২০২৫ তারিখ র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পারিচা এলাকায় উল্লেখিত মাদক ব্যবসায়ী মিঠু মাদক বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন পারিচা এলাকায় অভিযান পরিচালনা করে মিঠুকে আটক করে। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী মিঠুর নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মিঠু চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামী মিঠুকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। তাকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে তার পুরো নাম মোঃ মিঠু (৪২), পিতা-মোঃ সাদেক আলী, সাং-সাগরপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করত এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
র‌্যাব-৫, সিপিসি-৩ প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছে,
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *