মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ শস্য ভান্ডার হিসেবে খ্যাত বরেন্দ্র অঞ্চলে ধান চাষের পাশাপাশি এখন নানান জাতের সবজিসহ মাচায় লাউ চাষ শুরু করেছে চাষিরা। সহজ পদ্ধতি এবং গাছের গুনগত মান ভালো থাকায় ফলন বেশি পেয়ে চাষিদের কাছে এখন মাচা পদ্ধতিতে লাউ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এক চাষিকে দেখে প্রতিবেশি অন্য চাষিরাও মাচায় লাউ চাষ শুরু করেছেন। বাজারের দাম ভালো পাওায় চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে।
অল্প সময়ে বেশি লাভ হওয়ার কারণে নানান জাতের লাউ চাষ এখন সনাতন পদ্ধতির বদলে মাচায় চাষ করে অধিক লাভের স্বপ্ন দেখছেন স্থানীয় চাষিরা। প্রতিদিনই পাইকারী এবং খুরচা দরে জমিতে থেকে লাউ বিক্রি হওয়ায় বাজারে দেয়ার ঝামেলা না থাকায় এটা আরও ভালো দিক দেখছেন চাষিরা।
স্থানীয় কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে উন্নত জাতের বীজ চাষিরা হাতে পাওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় প্রতি মাসেই গাছের ডগায় ডগায় নানান ওজনের লাউ ঝুলছে।
লাউ চাষী,রমজান, বাজারু,জহুরুল জানান,উচু জমিতে লাউ চাষ করে আমরা অনেক লাভবান হয়েছি।
উপসহকারী কৃষি কর্মকর্তাগণের সহযোগিতায় এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা লাউ চাষ করেছি এবং দাম ভালো পাওয়ায় লাউ চাষে উদ্বুদ্ধ হয়েছে আমাদের মত অনেক চাষীরাই।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, মাচা পদ্ধতিতে লাউ চাষ লাভজনক হওয়ায় মহাদেবপুরে জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় ২০টির মতো মাচায় লাউচাষ পদ্ধতি গড়ে উঠেছে।আমরা সরাসরি চাষিদেরকে আগ্রহী করে তোলার লক্ষে সার্বিক পরামর্শসহ উন্নত জাতের বীজ দিয়ে সহযোগিতা করছি। এই পদ্ধতিতে লাউ চাষে রোগবালাই কম ও ফলন বেশি হওয়ায় চাষিরা লাভবান হচ্ছে।