জাহিদ মুন্সি (বাউফল-পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের বহু পরিচিত ভাষাই মৃধা ব্রীজ দীর্ঘ কয়েক যুগেও উন্নতি হয়নি, করা হয়নি সরকারী অর্থায়নে কোনো মেরামত । এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি কয়েক যুগেও পূরণ হয়নি । কিছুদিন আগে গ্রামবাসী নিজেদের শ্রমে বাঁশ ও কাঠের দ্বারা মেরামত করেছিলো এই ব্রীজটি।
দুটি সরকারী হাই স্কুল , ৩ টি সরকারী প্রাইমারি স্কুল , ২ টি সরকারি কলেজের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র মাধ্যম এই ব্রীজটি ।
ব্রিজটি নতুনভাবে নির্মানের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ সরকারী কর্মকর্তাদের দৃষ্টি আকর্শনের দাবী এলাকাবাসীর ।