নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযম গ্রেপ্তার

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নওগাঁয় নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযমকে গ্রেফতার করেছে পুলিশ। গোলাম আযম নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁপাড়ার ঝন্টু ইসলামের ছেলে। রোববার (৩ আগস্ট) বিকেলে নওগাঁ শহরের মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান,জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলা এবং আগের অন্য একটি মামলায় তার নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে আটক করা হয়। আটকের পরই তাকে কোর্টে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *