নওগাঁয় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা শুরু

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নওগাঁয় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার প্রতিপাদ্য রাখা হয়েছে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এর আগে, শহরের এটিম মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে নওজোয়ান মাঠে এসে শেষ হয়।
নওগাঁ বন বিভাগ ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ।
অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদফতর, কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এবারে মেলায় ফলজ, বনজ, ভেষজ এবং বাহারি ফুলের চারার সমাহার নিয়ে ৪০টির বেশি স্টল অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *