বরেন্দ্র অঞ্চলে আউশ ধানে ভরে গেছে মাঠ দুই কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ বরেন্দ্র অঞ্চলে আউশ ধানে ভরে গেছে মাঠ।প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো বিপর্যয় না ঘটলে কৃষকের বাড়ির আঙিনা ভরে উঠবে সোনালি ধানের হাসিতে। কৃষি বিভাগের তথ্য মতে এবার বরেন্দ্র অঞ্চলে দুই কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
 এ’অঞ্চলের, এনায়েতপুর, রাইগাঁ, হাতুর, চাঁন্দাশ, খাজুর, উত্তরগ্রাম, ভীমপুর, চেরাগপুর ও সফাপুর এই ইউনিয়নে ১৩ হাজার ৫২০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। চলতি মৌসুমে ৮০ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
এদিকে বর্তমানে ধানের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় যার আনুমানিক বাজারমূল্য হবে প্রায় দুই কোটি টাকা টাকা। তাই শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
আাউশ চাষী মাসুদ রানা মাহবুব, সুশান্ত দাস, কবির ইসলাম ও সরাফত হোসেন জানান, ক্ষেতে চলতি মৌসুমে রোগ-বালাই ও পোকামাকড় আক্রমণ করতে পারেনি। তারা অধিক ফলনের সম্ভাবনা দ্বারপ্রান্তে। আগামী এক সপ্তাহের মধ্যে ধান কাটা-মাড়াই শুরু হবে। এবারও লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হবে বলে আশা করছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান , এবার ধানের দাম ভালো। তা ছাড়া আউশ ধানচাষে খরচ কম। এ জন্য জেলায় এবার প্রায় ৮০ হাজার ৫০০ হেক্টর বেশি জমিতে আউশ ধানের চাষ হয়েছে।
এছাড়া আউশ চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ প্রণোদনা হিসেবে বিনামূল্যে প্রতিটি আউশ চাষীদের মাঝে পাঁচ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সরবরাহ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *