হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ইউএস কংগ্রেস গ্রেস মেম্বার পদে পুণরায় নির্বাচিত হয়েছেন গ্রেস মেং, গ্রেগরি মিক্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও। গত ২৩ জুন বিভিন্ন কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত প্রাইমারিতে বিপুল ভোটের ব্যবধানে এসব প্রার্থীরা জয়লাভ করেন। প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত ইউএস হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর ২০২৫,মংগলবার,তার আগে নিজ দলের অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন অনেক প্রার্থী। উল্লেখ্য, ডেমক্র্যাটিক অধ্যুষিত নিউইয়র্কে কংগ্রেশনাল এসব ডিস্ট্রিক্ট থেকে যারা প্রাইমারিতে বিজয়ী হয়েছেন ৩ নভেম্বরের নির্বাচনে তারা রিপাবলিকান প্রার্থীর সাথে লড়াই করলেন। তারাই চূড়ান্তভাবে জয় লাভ করবেন।
এবারের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কংগ্রেস মেম্বার, নিউইয়র্ক স্টেট এসেম্বলি ও অন্যান্য পদে ডজন খানেক বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের কেউ কামিয়াবি হতে পারেননি। নিউইয়র্কের অনেকগুলো কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। তবে স্থানীয়ভাবে বাংলাদেশিদের দৃষ্টি ছিলো গ্রেস মেং, গ্রেগরি মিক্স ও আলেক্সান্দ্রিয়া ওকাসিওর দিকে। বাংলাদেশি কমিউনিটির সাথে এসব প্রার্থীদের রয়েছে চমৎকার সম্পর্ক। কংগ্রেসওম্যান গ্রেস মেং পুনরায় প্রার্থী হন তার নিজ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ৬ থেকে। প্রাইমারিতে দু’জন প্রার্থী তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করলেও পুননির্বাচিত হয়েছেন গ্রেস মেং। তিনি পেয়েছেন ৬২ শতাংশ ভোট। অপর দিকে তার নিকটতম প্রার্থী মি. গ্যাগারিন পেয়েছেন ২১ শতাংশ ভোট। কংগ্রেসম্যান দীর্ঘদিন ধরে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ৫ এর প্রতিনিধিত্ব করছেন।
২৩ জুন মঙ্গলবারের প্রাইমারিতে ৭৮ শতাংশ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স। তার প্রতিদ্বন্দ্বি বাংলাদেশি বংশোদ্ভুত সানিয়াত চৌধুরী পেয়েছেন ২২ শতাংশ ভোট। অপর দিকে এ সময়ের আলোচিত কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়ে প্রাইমারিতে বিজয়ী হয়েছেন। নিউইয়র্ক কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ১৪ থেকে ৭৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনএবিসি টিভির এ্যাঙ্কর মিশেল কারবেরা পেয়েছেন ১৯.৫ শতাংশ ভোট। এই আসনে বাংলাদেশি প্রার্থী বদরুন খান পেয়েছেন ৫.৪ শতাংশ ভোট। কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ৯ থেকে পুণরায় নির্বাচিত হয়েছেন ইভেন্ট ক্লার্ক।