খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের ৪৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ ভবনে এই স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান। শ্রীপুর সদর ইউপি সচিব মোঃ আকিদুল ইসলামের সভাপতিত্বে এডিপি প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরের অর্থায়নে কৃষকদের মাঝে এই স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকন, আব্দুল মালেক, মোঃ নাজির হোসেন, শ্রীকান্ত বিশ্বাস, নাজমা বেগম, আসমানী বেগম, কোহিনূর বেগমসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বলেন, যথা সময়ে স্প্রে মেশিন পেয়ে কৃষকরা খুবই আনন্দিত। বর্তমান সরকারের কৃষিখাতে উন্নয়ন বৃদ্ধি ও খরচ কমানোর লক্ষ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।