সিরাজগঞ্জে নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বরে অবস্থান নিয়ে তারা মহাসড়ক অবরোধ করেন।
প্রায় ১৫ মিনিট অবরোধ চলার পর তারা বিক্ষোভ মিছিল নিয়ে সরে যান।
অবরোধ চলাকালে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *