মাগুরায় অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রেস্তোরা মালিক সমিতির স্মারক লিপি প্রদান

 মাগুরা প্রতিনিধি খন্দকার  নজরুল ইসলাম মিলন ঃ  মাগুরা জেলা রেস্তোরা মালিক সমিতির পক্ষ থেকে নোমানী ময়দানে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
আজ সকাল ১১টায় সভাপতি শ্রী তরুণ ঘোষ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাসেল ও সাংগঠনিক সম্পাদক সুকান্ত ঘোষের নেতৃত্বে একটি মিছিল চৌরঙ্গী মোড় থেকে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমিতির নেতৃবৃন্দ জানান, অনুমোদিত হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানগুলো নিয়মিত লাইসেন্স, ভ্যাট ও আয়কর প্রদান করছে। অথচ নোমানী ময়দানে গড়ে ওঠা ৫০টিরও বেশি অবৈধ দোকানে এসবের কোনোটিই নেই; কর দেওয়া হয় না, স্বাস্থ্যবিধি মানা হয় না এবং শহরের শিশুদের একমাত্র খেলার মাঠও দখল হয়ে যাচ্ছে। ফলে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকার রাজস্ব হারাচ্ছে।
এ পরিস্থিতি নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সমিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *