শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের ইতিহাস গুম, খুন ও লুণ্ঠনের ইতিহাস। বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে খুন ও গুম করেছে। এত কিছু করেও বিএনপির নেতাকর্মীদের মনোবল ধ্বংস করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন একেবারেই সহজ হবে না। অত্যন্ত কঠিন হবে। তাই সাধারণ মানুষকে ভালবাসতে হবে, তাদের কাছে যেতে হবে। আজ থেকে সকল নেতাকর্মীদের শহীদ জিয়ার সৈনিক হিসেবে, এক একজন ধানের শীষের প্রার্থী মনে করে কাজ শুরু করতে হবে। আপনারা কাজ করেন লক্ষ্যে পৌঁছাতে পারবেন-ইনশাআল্লাহ। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছিল। ২০২৪ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীদের নামে মিথ্যা মামলা দিয়ে হাইকোর্টের জামিন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। মামলায় জামিন পাওয়ার জন্য প্রার্থীরা হাইকোর্টে গেলে বিচারপতিরা বলেছিলেন ডিসেম্বরের পরে আপনারা জামিন আবেদন করবেন। এমন একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগ নির্বাচন করেছিল। আমার নামেও তারা বোমা হামলার মিথ্যা মামলা দিয়েছিল। গতকাল শুক্রবার (৫ই সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভোগতী-নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদরা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের ভোটের অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। বৈরী সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের যত পথ ছিল, সব পথে সক্রিয় ছিল বিএনপি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে। নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে। তবে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা গেলে সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব। তাই আস্থা অর্জনে বিএনপি নেতাকর্মীদের জনগণের দোরগোড়ায় যেতে হবে। স্বৈরাচারের পতন হয়েছে-সত্য। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে গেছে।
অনুষ্ঠিত কর্মী সভায় ভোগতি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, যশোর জেলা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনবার্সন বিষয়ক সম্পাদক আবু নাঈম, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক উবায়দুল হক উবাই, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আনিস, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাসসহ পৌর বিএনপি ও ২নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের শতশত নেতৃবৃন্দ।