বান্দরবান রুমায় “বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের ত্রাণ

শৈহ্লাচিং মারমা, বান্দরবান, রুমা সংবাদদাতাঃ মারমা সম্ছাপ্রদায়ের ছাত্র সংগঠন “বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল”র উদ্যোগে বান্দরবানের রুমায় দুর্গম ঠান্ডাঝিড়ি পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে নগদ টাকা ও ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।

বুধবার(১৫ই ফেব্রুয়ারী) দুপুরে গিয়ে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থিদেরা ঠান্ডাঝিরি পাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়। এসময় পরিবার প্রতি তিন হাজার টাকা, প্রতি পরিবারে তৈল ২লিটার, নাপ্পি আধা কেজি, পেয়াজ এক কেজি, রসুন, মরিচ, ডাল, ঔষধপত্র এবং মাদুল ১২টি ও থামিন, লুঙ্গি, শার্ট-প্যান্ট, বাচ্চাদের পোশাক সহ প্রায় ৭০,০০০টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শিক্ষার্থীরা।
ত্রাণ বিতরণে নেতৃত্ব দেন বান্দরবান জেলা মারমা স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি উহ্লাচিং মারমা, সহ-সভাপতি থুইয়ইনু মার্মা, সাংগঠনিক সম্পাদক থোয়াই অং মার্মা, মারমা স্টুডেন্টস কাউন্সিল কলেজ কমিটি সভাপতি ক্যহাইসিং মার্মা, সাধারণ সম্পাদক সাচিংপ্রু মার্মা ও বান্দরবান জেলা মারমা স্টুডেন্টস কাউন্সিল সদস্যবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন ঠান্ডাঝিরি পাড়া কারবারী প্রসা মারমা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অংচওয়াং মারমা। ছাত্র লীগ নেতা অংচওয়াং মারমা বলেন এই ছাত্র সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় মানবিক সহায়তা ও সেবা মূলক কাজের অংশ হিসেবে অর্থ সংগ্রহ করে এই সব ত্রান বিতরন করা হয় এবং অতীতেও বিভিন্ন স্থানে ত্রান দিয়ে আসছেন বলে জানালেন এই ছাত্রলীগ নেতা। উল্লেখ্য যে, সম্প্রতি রুমা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম ঠান্ডা ঝিরি পাড়ায় এক ঘরের চুলা থেকে সূত্রপাত হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি পরিবার ছাই হয়ে যায়। এতে সব মিলে ৫০লক্ষাধিক টাকার সম্পদ ক্ষয়ক্ষতি শিকার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *