বুলবুল আহমেদ ( বুলু),বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার শেরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে শনিবার (১৮ফেব্রুয়ারি ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৮জন পুরুষ প্রার্থী নির্বাচনে অংশ নেয়।
এ নির্বাচনে ৪ জন পুরুষ প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।এদের মধ্যে অসিত পাহান ১২০ ভোট পেয়ে প্রথম, মোঃ বাদল হোসেন ১১১ভোট পেয়ে দ্বিতীয়,নান্টু মিয়া ৯৫ ভোট পেয়ে তৃতীয়, মোঃ উজ্জ্বল হোসেন ৯০ভোট পেয়ে চতুর্থ সাধারণ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হন।
উল্লেখ্য, শেরপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৩০০ জন ও ভোট কাষ্ট হয়েছে ২৩০।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াসিকুর রহমান সহ নির্বাচন পরিচালনা কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ বদলগাছী থানার এ এসআই মিজান এর নেতৃত্বে পুলিশের একটি দল।