শার্শায় ইয়াবা সহ আটক কিশোর

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: যশোর এর শার্শায় রানা হোসেন (১৫) নামে একজন কিশোর ১২ পিস ইয়াবা সহ আটক হয়েছে। থানার গোগা সীমান্ত এলাকায় ভারত থেকে  সে ইয়াবা এনে  পাচারের সময় আটক হয় বিজিবি সদস্যদের কাছে। এসময় তার কাছে আরো বাংলাদেশী ৩০০ শত টাকা পাওয়া যায়।

মঙ্গলবার রাত ১১ টার দিকে তাকে গোগা সীমান্ত থেকে আটক করা হয়। আটককৃত রানা হোসেন গোগা গ্রামের সাঈদ মোড়লের ছেলে।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল  নাফিজ ইমতিয়াজ বলেন ভারত থেকে ইয়াবা এনে পাচারের চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।তাকে ইয়াবা সহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *