সাপাহারে ভাই-বোনের মধ্যে জমি সংক্রান্ত শত্রুতার জেরে নিহত ১ গ্রেফতার ৫

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ভাই-বোনের মধ্যে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনায় এক জন নিহত হওয়ার ঘটনায় থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(৩মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গোয়ালা খরিবোন এলাকায়।
থানা পুলিশ ও এলাকার ভাষ্য মতে জানা যায়,ওইদিন রাতে শহিদুল ইসলাম(৪৭), পিতা-মৃত আমির আলী, সাং- থানা-সাপাহার-কে জায়গাজমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে লাঠি, রড সহ ধারালো অস্ত্রর আঘাতে গুরুত্বর জখম করে। শহিদুল ইসলামকে চিকিৎসার জন্য প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মৃত্যুবরণ করে।
এ সংক্রান্তে ভিকটিমের মা মোসা: বৈইফুল খাতুন বাদী হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ঘটনার সংবাদ পাওয়ার  সাথে সাথেই  সাপাহার থানা পুলিশ  দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৫ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো-১. মো: মতিবুর ইসলাম(৫৫), পিতা-মৃত ইয়াহিয়া, ২) মো: রফিকুল ইসলাম(৭০), পিতা-মৃত নজর আলী মন্ডল, ৩) মো: আল মামুন(২০), পিতা মো: মতিবুর ইসলাম, সর্ব সাং- গোয়ালা মাসনাতলা এবং ৪)মো: আব্দুর রায়হান(২০), পিতা মো: মজিবর রহমান, সাং-গোয়ালা, খরিবনা, থানা-সাপাহার। ৫) মোঃ শফিকুল ইসলাম।  অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *