শার্শা সীমান্ত থেকে জাল টাকা ও ক্রিষ্টাল মেথ আইস সহ একজন আটক

মো: আনিছুর রহমান , বেনাপোল প্রতিনিধি: শার্শা সীমান্ত এলাকা থেকে পৃথক ভাবে  ৪৩ হাজার জাল টাকা এবং নেশাজাতিয় ১০০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস ও একটি বাইসাইকেল  সহ একজন আটক হয়েছে।  সোমবার ( ৯ মার্চ) ভোর ৬ টার সময় হাসানুজ্জামান (৩০) কে জাল টাকা ও পরিত্যাক্ত অবস্থায় ক্রিষ্টাল মেথ আইস সহ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আটক করে।

আটককৃত হাসানুজ্জামান এর বাড়ি শার্শা থানার কায়বা ইউনিয়ন এর রুদ্রপুর গ্রামে।

খুলনা ২১ বিজিবি অধিনায়ক লে, কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে শার্শার কায়বা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে ৮৬ টি ৫০০ টাকার জাল নোট সহ একজনকে আটক এবং একই এলাকায় অন্য একটি অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা ১০০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *