নিজস্ব সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা জামছড়ির সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী আহত হয়েছেন। তার নাম গোলাম আকবরওপারে মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে গোলাম আকবর(২৫)।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার জামছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় গরু আনতে গেলে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এ ঘটনার শিকার হন। আহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকঢালা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের ওপার থেকে চোরাই গরু আনতে যান গোলাম আকবর। সেখানে মাইন বিস্ফোরণে বাম পায়ের গোড়ালীতে স্প্রিন্টারের আঘাতে গুরুতর আহত হন গোলাম আকবর। সে এখন প্রাণে সংকটাপন্ন অবস্থায় কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার ইমন , মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি শুনেছেন।