বেনাপোল বন্দরে কার্গো ইয়ার্ডের আনসারের এপিসি আইনুর ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি:বেনাপোল বন্দরে কর্মরত আনসার বাহিনীর এপিসি খান মোহাম্মদ আইনুর ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছেএ বন্দরে চাকুরীতে যোগদানের পর থেকে ভারতীয় ট্রাক ড্রাইভার,মাদক ব্যবসায়ী,মোবাইল সিন্ডিকেটের সাথে সখ্যতা গড়ে তুলেছেএছাড়া ভারতীয় ট্রাক ড্রাইভারদের কাজ থেকে বকশিস এর নামে ঘুষ আদায় করে থাকেজানা যায় তার বাড়ি বাগেরহাটে সে কারণে এক মন্ত্রীর দোহাই দিয়ে দাপটে সাথে চলাফেরা করেপ্রায় সময় সে ডিউটি রত অবস্থায় ইয়ার্ডের বাহিরের রাস্তায় ও আমদানি-রপ্তানি গেটে ঘোরাফেরা করে

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় এপিসি আইনুর ইসলাম প্রায় সময় ভারতীয় ট্রাক ড্রাইভারদের সাথে খোস গল্পে মত্ত থাকেন

বিভিন্ন সুত্র থেকে জানা যায় প্রতিনিয়ত সে ভারতীয় ট্রাক ড্রাইভার এর মাধ্যমে মাদকদ্রব্য, ওষুধ,মোবাইল ফোন সহ অনন্যা জিনিস পত্র এনে কার্গো ইয়ার্ডের মধ্যে মজুদ করে সিন্ডিকেটের মাধ্যমে বাহিরে পাচার করে

এ ব্যাপারে কার্গো ইয়ার্ডের আনসার কমান্ডার পিসি মিজানুর রহমান জানান,আমার এখানে ৩জন এপিসি কর্মরত আছেএপিসি আইনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *