যশোরে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক: যশোরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার ছাতিয়ানতলা চুড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওই স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়ানতলা চুড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।

স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রায় দুই শতাধিক উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ ২৫ মার্চের গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *