মো: আনিছুর রহমান,বেনাপোল প্রতিনিধি: তরুণ নেতা ও সমাজসেবকরা হলেন সমাজের পরিবর্তন ও উন্নয়নের চালিকাশক্তি, যারা মেধা, সাহস ও সততার সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করেন। তারা মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করেন তাদের একজন হচ্ছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবদলের আইকন ইমদাদুল হক ইমদা। এই তরুন বিএনপির যুবদল এর আইকনকে আগামী বেনাপোল পৌর সভার পৌর পিতা হিসাবে দেখতে চান বেনাপোল বাসি।
এলাকাবাসির অভিমত তরুন নেতা ইমদাদুল হক ইমদা জরাজীর্ণ সমাজব্যবস্থা সংস্কার করে নুতন কিছু রচনা করতে পারে। একজন সফল তরুণ নেতা লোভের উর্ধ্বে থেকে মানুষের কল্যানে ও এলাকার উন্নয়নে কাজ করতে পারে। ইমদাদুল হক ইমদা সন্ত্রাস চাঁদাবাজি, মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করার মত সিদ্ধান্ত নিতে পারেন। দেশের যে কোন সংকটে বা দুর্যোগে সবার আগে তরুন এই সমাজসেবককে ইতিমধ্যে মানুষ পাশে পেয়েছে। তরুন এই নেতা বৈষম্য দুর্নীতি ও দমন পীড়নের বিরুদ্ধে দাড়িয়ে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে বার বার রাজপথে ঝাপিয়ে পড়েছে।
বেনাপোল ৬ নং ওয়ার্ড এর নাগরিক ও বেনাপোল পৌর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুজ্জামান মির্জা ও যুবদল সদস্য মফিজুর রহমান পিন্টু বলেন একজন সমাজ সেবক হিসেবে এলাকায় ইমদাদুল হক ইমদা বিশেষ পরিচিতি লাভ করছেন। তিনি তার এলাকায় একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত। ছাত্র জীবন থেকে তিনি অসহায় সহজ সরল ও দুঃখী মানুষের পাশে থেকে মানব সেবায় অভ্যস্ত ছিলেন। শুধু যুবদলের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় সুশীল সমাজ, তরুন-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ঠ সুনাম।
ইমদাদুল হক ইমদা পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি বিএনপির রাজনীতিতে রয়েছে তার বিশেষ অবদান। দীর্ঘদিন যাবৎ তিনি সামাজিক অবয় রোধ ও সমাজ সেবায় তৎপর রয়েছেন। এলাকায় মসজিদ, মন্দির, ধর্মীয় উপসনালয়, ওয়াজ মাহফিল, অসহায় মানুষদের চিকিৎসা সেবায়, কন্যাদ্বায় গ্রস্থ পরিবার, এতিমখানা ও মিসকিনদের সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে আর্থিকভাবে তিনি সাহায্য করে থাকে। যেকোনো দূর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এই জন্য তাকে আগামী পৌর নির্বাচনে বিজয়ী করে এই বেনাপোল পৌরসভার মেয়র হিসাবে সকলে দেখতে চায়।