শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় চলতি রবি মৌসুমে ৪ হাজার ৫শ’ ৩০ হেক্টর জমিতে পেঁয়াজ ও ৯শ’ ৬০ হেক্টর জমিতে রসুন (চাষ) আবাদ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, নওগাঁ জেলার কৃষকরা ইতিমধ্যেই পেঁয়াজ ও রসুন চাষের প্রস্তুতি নিতে শুরু করেছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও বীজ সরবরাহ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে শুরুতেই। নওগাঁয় ধার্যকৃত লক্ষ্যমাত্রার জমি থেকে ৫৩ হাজার ৬শ’ ৮১ টন পেঁয়াজ এবং ৯ হাজার ৪৩ মেট্রিক টন রসুন উৎপাদিত হবে বলেই কৃষি বিভাগের প্রত্যাশা।
নওগাঁর ১১টি উপজেলায় পেঁয়াজ ও রসুন চাষের উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা হচ্ছে নিম্নরুপ- নওগাঁ জেলা সদর উপজেলায় পেঁয়াজ ৩শ’ ৩০ হেক্টর ও রসুন ১০০ হেক্টর, রাণীনগর উপজেলায় পেঁয়াজ ৩শ’ ৩৫ হেক্টর ও রসুন ৪৫ হেক্টর, আত্রাই উপজেলায় পেঁয়াজ ১শ’ ৫৫ হেক্টর ও রসুন ৪০ হেক্টর, বদলগাছি উপজেলায় পেঁয়াজ ৫শ’ ৬০ হেক্টর ও রসুন ১শ’ ২০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় পেঁয়াজ ৪শ’ ৪০ হেক্টর ও রসুন ৯০ হেক্টর, পত্নীতলা উপজেলায় পেঁয়াজ ১শ’ ৮৫ হেক্টর ও রসন ৪৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় পেঁয়াজ ৭০০ হেক্টর ও রসুন ১শ’ ১০ হেক্টর, সাপাহার উপজেলায় পেঁয়াজ ৫শ’ ১৫ হেক্টর ও রসুন ৩৫ হেক্টর, পোরশা উপজেলায় পেঁয়াজ ১শ’ ২০ হেক্টর ও রসুন ১৫ হেক্টর, মান্দা উপজেলায় পেঁয়াজ ৮শ’ ৮৫ হেক্টর ও রসুন ২শ’ ৫০ হেক্টর ও নিয়ামতপুর উপজেলায় পেঁয়াজ ৩শ’ ৫ হেক্টর ও রসুন ১শ’ ১০ হেক্টর জমিতে চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।