নিউইয়র্কে বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান রবিবার,১২ এপ্রিল ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা : বাংলা নতুন বছর ১৪৩৩ কে প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় বরণের প্রাক্কালে ১৪৩২কে বিদায় জানানোর বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে ‘আনন্দধ্বনি’। নিউইয়র্কস্থ ‘কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার’র সার্বিক সহযোগিতায় ‘আনন্দধ্বনি’র ‘বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান হবে রবিবার, ১২ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুইন্স বরো পারফর্মিং আর্টস সেন্টারে (২২২-০৫ ৫৬ এভিনিউ, বেসাইড, এনওয়াই১১৩৬৪)। এতে বাঙালি ইতিহাস-ঐতিহ্য আলোকে মতামত-মন্তব্য-বক্তব্য উপস্থাপনের পাশাপাশি নৃত্য-গীতে অংশ নেবেন ডা. সেজান মাহমুদ, অনুপ বড়ুয়া, নকুল কুমার বিশ্বাসসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।

এ উপলক্ষে প্রকৌশলী মাহফুজুল হককে চেয়ারম্যান এবং ডা. মুুনমুনকে কো-চেয়ারপারসন, মিথুন আহমেদকে প্রধান সৃজনশীল সুহৃদ, আরপিদত্ত স্বপনকে মুখ্য সমন্বয়কারি এবং অর্ঘ্য সারথী সিকদারকে সদস্য-সচিব ও মেহের কবিরকে যুগ্ম সদস্য-সচিব করে ‘বর্ষবরণ উদযাপন পর্যদ’ গঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *