শার্শায় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মো. আনিছুর রহমান বেনাপোল, বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শার্শা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর নামে দায়ের করা মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বেলা ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শার্শা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের প্রিয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানারে অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *