কবিতা:–“বন্ধুর আশায়”
********************
কবি- ডা. মুকুল
বন্ধু, তোমার আশায় বসে আছি
নির্জনে একা একা
হয়তো তুমি আসবে ফিরে
হবে আবার দেখা।
আমার নয়ন কাঁদে এখন
তোমার ছবি ভাসে যখন
যখন ছিলে হেসেছি তখন
মোর হৃদয় এখন ফাঁকা।
আসবে বলে বসে আছি
তোমার স্বপ্নতে বেঁচে আছি
এসে অমনি দিবে হাসি
ধরবে আমার হাতটি একা।
মনটা মোর রুদ্ধ এখন
অতীত বেদন ছুটবে তখন
তুমি এসে ডাকবে যখন
সব বেদনা পড়বে ঢাকা।