কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত দুই নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। গত সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত সোমবার (৬ জুলাই) রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুনের দিক-নির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক মোকলেচুর রহমান, সাইমুন হোসাইন, আব্দুল হক, মনোজ কুমার, সহকারী পুলিশ উপ-পরিদর্শক রাসেল মাহামুদ, মামুন ও নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি মজিদপুর মৃত আয়ন উদ্দিন শেখের ছেলে আদিল উদ্দিন (২৭), মুলগ্রামের মৃত কেরামত সানার ছেলে লিটন হোসেন (২৫), রামকৃষ্ণপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মজিবর রহমান (৩০), কন্দর্পপুর গ্রামের কওসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম মিন্টু (৩৫), মাদারডাঙ্গা গ্রামের আব্দুল কাদের মোড়লের ছেলে আমিনুর রহমান (৩১), সাগরদত্তকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম (২৫), একই গ্রামের জাহা মোড়লের ছেলে নুর ইসলাম (৩৫), জাহানপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী খার ছেলে আব্দুল হান্নান খা (৪৫), খোপদহি গ্রামের আঃ রাজ্জাক মোড়লের ছেলে মিন্টু রহমান (৩০), বালিয়াডাঙ্গা গ্রামের হযরত আলীর স্ত্রী প্রিয়া আক্তার তমা (২২), পরচক্রা গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী রুপা খাতুন (২৪) কে গ্রেফতার করা হয়। 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা: রোকসানা খাতুন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত দুই নারীসহ ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *