সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ “সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল ১১টা ৩০ মিনিটের সময়ে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জনাব ইফতি হাসান ইমরান এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আদালতের বার ভবনে বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা জজ কোর্টের অতিরিক্ত পি পি জসিম উদ্দিন ও জনাব মাহবুবুল আলম। বরগুনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য হরিহর চন্দ্র দাস, নুরুল ইসলাম, মিজানুর রহমান সিকদার সহ বিজ্ঞ আইনজীবী বৃন্দ, মহরারগন, সাংবাদিক বৃন্দ সহ আদালত সংশ্লিষ্ট জনসাধারণ।